নোটিশ ও সংবাদ

GSDTI-এর সর্বশেষ নোটিশ, ভর্তি বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ ঘোষণা।

তাৎক্ষণিক আপডেট চ্যানেল

নোটিশ বোর্ডের নোটিশগুলো কি সর্বশেষ আপডেট?

এই নোটিস সেকশনের নোটিস গুলো কিছুদিন পুরোনো হতে পারে এজন্য তাৎক্ষণিক ক্লাস রিশিডিউল, ভর্তি কোটার আপডেট, নতুন ইন্টারভিউ শিডিউল কিংবা জরুরি নোটিশ সবসময় সবার আগে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়। প্রকৃত ও রিয়েল-টাইম আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের সামাজিক চ্যানেলগুলো ফলো করুন।

পিন করা নোটিশ
ভর্তি বিজ্ঞপ্তি ১৫ জুলাই ২০২৬

নতুন ব্যাচে ভর্তি চলছে — Electrician ও Welder কোর্স

জিএসডিটিআই-এর অধীনে নতুন সেশনের জন্য ইলেকট্রিশিয়ান ও ওয়েল্ডিং কোর্সে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আধুনিক ল্যাব ও অভিজ্ঞ প্রশিক্ষকের অধীনে বাস্তবসম্মত প্রশিক্ষণ পেতে আজই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।

বিদেশে নিয়োগ ১০ জুলাই ২০২৬

সৌদি আরবে ওয়েল্ডার নিয়োগ — সরাসরি ইন্টারভিউ ২৫ জুলাই

সৌদি আরবের স্বনামধন্য কনস্ট্রাকশন কোম্পানির জন্য জরুরি ভিত্তিতে ৫জি/৬জি আর্ক ও আর্গন ওয়েল্ডার নিয়োগ করা হবে। আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখে জিএসডিটিআই ক্যাম্পাসে সরাসরি ইন্টারভিউ ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে।

অফিস নোটিশ ০৫ জুলাই ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির নোটিশ — ১৭-২০ জুলাই বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুলাই ২০২৬ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত জিএসডিটিআই-এর সকল ট্রেনিং ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২১ জুলাই ২০২৬ তারিখ থেকে যথারীতি ক্লাস ও অফিস পরিচালিত হবে।

WhatsApp করুন